আন্তর্জাতিক

ভ্রমণের ‘সবুজ তালিকায়’ লালে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : অবশেষে ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ করল যুক্তরাজ্য। শুক্রবার ১২টি দেশ ও অঞ্চলের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। শিগগিরই এসব দেশ ও অঞ্চলে বিনাবাধায় ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের অধিবাসীরা।

করোনাভাইরাস সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ‘ট্রাফিক লাইট’ ব্যবস্থায় তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর মধ্যে সবুজ তালিকায় থাকা দেশে বিনাবাধায় ভ্রমণ করা যাবে। আম্বার (হলুদাভ রঙ) তালিকাভুক্ত দেশে বাড়তি সতর্কতা মানতে হবে এবং লাল তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়া প্রায় নিষিদ্ধ।

শুক্রবার বহুল প্রত্যাশিত সেই সবুজ তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ প্রশাসন। এ তালিকায় রয়েছে পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ; সেন্ট হেলেনা, অ্যাসেনশন এবং ত্রিস্তান দা কুনহা, আর ইসরায়েল।

এদিন ফ্রান্স, গ্রিস, স্পেন ও ইতালিকে আম্বার তালিকাভুক্ত ঘোষণা করেছে যুক্তরাজ্য। অর্থাৎ, এসব দেশ ভ্রমণ করে ফিরলে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

একই সঙ্গে তুরস্ক, মালদ্বীপ ও নেপালকে আম্বার থেকে লাল তালিকায় পাঠিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্থাৎ এই দেশগুলো ভ্রমণে একপ্রকার নিষেধাজ্ঞাই কার্যকর হচ্ছে।

বাংলাদেশসহ যুক্তরাজ্যের লাল তালিকায় আগে থেকেই নাম রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর।

আগামী ১৭ মে থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্রমণ নির্দেশনা। অর্থাৎ সেদিন থেকে সবুজ তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ব্রিটিশরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা