আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো ভারতে চার হাজার অতিক্রম করলো করোনায় মৃতের সংখ্যা। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রতিকর রেকর্ড। নতুন শনাক্ত রোগীর সংখ্যা এদিনও ছাড়িয়েছে চার লাখ।

শনিবার (০৮ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডো মিটার। সকালে এই তথ্য সামান্য হালনাগাদ হতে পারে।

ওয়ার্ল্ডো মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১শ ৯৪ জনের।

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা