আন্তর্জাতিক

ভারতে আগ্নেয়গিরির মতো রূপ নিয়েছে করোনা : জাতিসংঘ

সান নিউজ ডেস্ক : অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২০০ মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লক্ষাধিক। নানা পদক্ষেপ গ্রহণ করেও দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারি। দেশটিতে করোনার এ ভয়াবহতাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ।

জীবনের জয়গান এখানে নিস্তব্ধ, রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাজ্য- সব জায়গা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ও শনাক্ত প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে এর লাগাম কোথায় জানা নেই কারও।

গতকাল শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে ভারত। সেই সঙ্গে নতুন শনাক্তের সংখ্যা আবারও চার লাখ ছাড়াল।

যদিও মহামারি রুখতে মাহারাষ্ট্রসহ অন্য রাজ্যগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টিকাদান কর্মসূচির গতিও। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে অনেক দেরিতে পদক্ষেপ নিয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।

ভারতের করোনার লাগামহীন অবস্থাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে ইউনিসেফ। একইসঙ্গে মাহমারি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশপাশি সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি।

ভারতে ইউনিসেফের প্রতিনিধি ইয়াসমিন হক বলেন, ইউনিসেফ ভারতের প্রতিদিনকার করোনর বিস্তার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। প্রথম ঢেউয়ের চেয়েও করোনা এখন অধিক গতিতে ছড়াচ্ছে। গড়ে প্রতি সেকেন্ডে চার জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। আর প্রতি মিনিটে মারা যাচ্ছেন দুজনের বেশি।

এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতকে চিকিৎসাসহ অন্যান্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা