আন্তর্জাতিক

ডিভোর্সের টাকায় ধনী হবেন মেলিন্ডা

সান নিউজ ডেস্ক : স্বামী বিল গেটসের সঙ্গে ডিভোর্সের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারীতে পরিণত হতে পারেন মেলিন্ডা গেটস। মানবাধিকার ও নারী অধিকার রক্ষায় কাজ করা মেলিন্ডার সম্পদের পরিমাণ দাঁড়াতে পারে ৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল কিং কাউন্টি সুপিরিয়র আদালতে ডিভোর্সের আবেদন করেন মেলিন্ডা গেটস। আবেদনে তিনি বলেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি মাল্টিবিলিয়নার বিল গেটসের সঙ্গে তার বিয়ে ‘অপ্রত্যাশিতভাবে ভেঙে’ গেছে। আর তাই তাদের দুজনের ১৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ দু’জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার আবেদনও করেন আদালতের কাছে।

গার্ডিয়ান বলছে, ডিভোর্সের কারণে এই বিপুল পরিমাণ সম্পদের ৫০-৫০ ভাগাভাগি সম্ভব। কারণ আদালতে ডিভোর্সের আবেদনের সময় দাখিল করা নথিতে বিয়ের চুক্তিপত্র বা ‘প্রিনাপশাল এগ্রিমেন্ট’ নেই। অর্থাৎ ১৯৯৪ সালে বিয়ের সময় প্রিনাপশাল এগ্রিমেন্ট স্বাক্ষর করেননি বিল ও মেলিন্ডা গেটস। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী, প্রিনাপশাল এগ্রিমেন্ট না থাকলে ডিভোর্স প্রত্যাশী দম্পতির মধ্যে সম্পদ ভাগ হবে সমান ভিত্তিতে।

মেলিন্ডা গেটস সম্প্রতি নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নাম পরিবর্তন করে রেখেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে তিনি যদি সত্যি সত্যিই ৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের সম্পদের মালিক বনে যান, তাহলে তিনি হবেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারী। তার ওপরে অবস্থান করবেন কেবল ল’রিয়ালের মালিক ফ্রাঙ্কয়িজ বেটেনকোর্ট। ৬৭ বছর বয়সী বেটেনকোর্টের সম্পদের পরিমাণ ৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের তথ্য অনুযায়ী, মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ৬৫ বছর বয়সী বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের মোট পরিমাণ প্রায় ১৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ৫৬ বছর বয়সী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী কাজ করছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা