আন্তর্জাতিক

এবার এটিএম থেকে স্যানিটাইজার চুরি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় টালমাটাল ভারত। রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সরকারি হিসাবেই কোভিড শনাক্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব, মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও জরুরি। ফলে বাসা-বাড়ি থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্রই এখন রাখা হচ্ছে এটি। তাই বলে এটিএম বুথে নগদ অর্থ তুলতে গিয়ে এটি ব্যাগে ভরে নিয়ে যাবে গ্রাহক?

সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের একটি এটিএম বুথে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও।

গত শুক্রবার নিজের টুইটার পেজে ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কোবরা। এতে দেখা যায়, একজন মধ্যবয়সী ব্যক্তি এটিএম বুথে ঢুকছেন। মেশিন থেকে রুপি আর স্লিপও তুলে নিয়েছেন। তারপর এদিক সেদিক তাকিয়ে এটিএম লবিতে থাকা হ্যান্ড স্যানিটাইজার তুলে নিয়ে নিজের ব্যাগে ভরে নিলেন।

সিসিটিভি ফুটেজ থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৩০ হাজার ভিউয়ার্স ছাড়িয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা।

নেটিজেনদের কেউ কেউ আবার ভিডিওটি রিটুইট করে লোকটির এমন কাজকে নক্ক্যারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। কেউ বলছে, লজ্জার ব্যাপার।

আবার কেউ বলছে, ভিডিওটি এতোটাই ভাইরাল করে দেওয়া উচিত যাতে লোকটি অবশ্যই ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার কথাও বলেছেন অনেকে।

কেউবা লিখেছেন, এসব মানুষ জীবনে শোধরাবে না। দেশের এই কঠিন পরিস্থিতিতে স্যানিটাইজার চুরি করে ঘৃণ্যতম কাজ করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির জেল অথবা জরিমানার দাবিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা