আন্তর্জাতিক

ঋতুস্রাবের ছুটি না দেওয়ায় সিইওকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: নিয়ম মেনে নারী কর্মীরা ঋতুস্রাবকালীন ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি ছুটি দিতে অস্বীকৃত জানান। এমন অভিযোগের কারণে এক এয়ারলাইন্সসের সাবেক প্রধান নির্বাহীকে (সিইও) প্রায় ১,৮০০ ডলার জরিমানা করেছে দক্ষিণে কোরিয়ার একটি আদালত।

বিবিসি জানিয়েছে, আদালতের রায়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক আসিয়ানা এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কিম সো-শেওনকে এখন এই জরিমানা গুনতে হবে। ২০১৪-২০১৫ সালের মধ্যে তিনি ১৫ জন ফ্লাইট অ্যাটেনন্ডেন্টের ১৩৮টি অনুরোধ প্রত্যাখান করেন।

তবে অভিযুক্ত কিম সো অবশ্য দাবি করেছেন, ছুটি চাইলেও এসব কর্মী তার কাছে ঋতুস্রাব সংক্রান্ত প্রমাণ হাজির করতে পারেনি। উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে দেশটির নারীরা যদি ঋতুস্রাবকালে প্রচন্ড ব্যথা অনুভব করেন, তাহলে তারা এক দিনের বৈতনিক ছুটি পেয়ে আসছেন।

নিয়ম অনুযায়ী নারীরা ঋতুস্রাবের সময় এক অথবা দুই দিনের জন্য ছুটি নিতে পারেন। মাঝে মাঝে অবশ্য এর জন্য বেতন কর্তন করা হয়। দক্ষিণ কোরিয়ার মতো জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও হংকংয়েও এই ছুটি না পেলে আদালতে যাওয়ার এখতিয়ার রয়েছে।

২০১৭ সালে প্রথম কিমের বিরুদ্ধে একটি নিম্ন আদালতে অভিযোগ দাখিল হয়। তিনি অবশ্য তখন দাবি করেছিলেন, নারী কর্মীদের এই ছুটি চাওয়ার বিষয়টি তাদের সাপ্তাহিক ছুটি কিংবা অন্যান্য ছুটির সঙ্গে মিলে যাওয়ায় সন্দেহ হয় বলে তিনি তাদের ছুটি দেননি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা