আন্তর্জাতিক

থুতু ফেললেই শাস্তি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মাস্ক তো পরতেই হবে, যেখানে সেখানে থুতু ফেললেই পেতে হবে কঠোর শাস্তি। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের এমনই নির্দেশনা জারি করেছে ভারত।

নতুন এই নির্দেশিকায় পাবলিক প্লেসে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রাণঘাতী ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) শেষ হয়েছে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার (১৫ এপ্রিল) বেশ কিছু নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিভিন্ন রাজ্যকে কঠোরভাবে সেই নির্দেশনা পালনের জন্যেও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সামান্য ড্রপলেটসেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে কোভিড-১৯। এই অবস্থায় কোনোরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গে আইন করে গুটখা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মাস্ক ব্যবহার নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। আগেই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বের হলে মাস্ক পরাটা বাধ্যতামূলক ঘোষণা করেছিল। এবার গোটা দেশেই বাধ্যতামূলক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা