আন্তর্জাতিক

করোনার মধ্যেই অনেক দেশে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা

সান নিউজ ডেস্ক :

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ফাঁকেই বিশ্বব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, করোনা কারণে কোনো কোনো দেশে টিকাদান কর্মসূচি পিছিয়ে যেতে পারে।তারা বলছে, এতেই হাম ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী।

ইউনিসেফের হিসাব মতে, করোনাভাইরাসের লকডাউন চলার সময় ৩৭টি দেশে প্রায় ১৭ কোটি শিশুকে সময়মত টিকা দেয়া সম্ভব হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের যেসব দেশে এমএমআর টিকা কম দেয়া হয়েছে সেখানে ইতিমধ্যেই কয়েকবার হামের প্রকোপ দেখা দিয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, যে সব দেশে হামের উপদ্রব নেই, সে সব দেশ করোনা মহামারির কারণে প্রতিষেধক দেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারে।

করোনা মহামারির কারণে বাংলাদেশ, ব্রাজিল, বলিভিয়া, কম্বোডিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, জিবুতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, কঙ্গো, ইথিওপিয়া, হন্ডুরাস, কাজাখিস্তান, কিরগিজস্তান, লেবানন, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া, প্যারাগুয়ে, সোমালিয়া, দক্ষিণ সুদান, ইউক্রেন এবং উজবেকিস্তান এই দেশগুলো টিকা কার্যক্রম দেরি করার সিদ্ধান্ত নিয়েছে।

হাম হলে কাশি, ফুসকুড়ি এবং জ্বর দেখা দেয়। সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশি থেকে আশপাশের সুস্থ মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়ে। শিশুরাই হামে বেশি আক্রান্ত হয়। তবে বড়দেরও হাম হতে পারে।

হামের প্রতিষেধক হিসেবে বড়দের জন্যও এমএমআর ভ্যাকসিন রয়েছে। এ ভ্যাকসিন দেওয়া না থাকলে হাম হওয়ার আশঙ্কা থাকতে পারে। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা