আন্তর্জাতিক

গোলাবর্ষণে রাখাইনে  ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গোলাবর্ষণের ঘটনায় আট জন নিহত হয়েছে।

১৩ এপ্রিল সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তা ও এলাকাসাসীর বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গ্রামবাসীরা সেনাবাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ করেছে বলে জানিয়েছেন তারা।

পুনাগেয়ান শহরের এমপি তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন এবং সেখানে আট জন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা তুন আয়িও একই তথ্য দিয়েছেন।

মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মিও এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।

তবে মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদাও এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এমনকি এ হামলা সম্পর্কে তাদের কাছে কোনো ধরনের তথ্য নেই বলেও দাবি করেছে তারা।

এক বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলির আরো স্বায়ত্তশাসনের দাবি আদায়ে এ লড়াইয়ে নেমেছে তারা।

সাম্প্রতিক সময়ে রাখাইন ও পার্শ্ববর্তী চিন রাজ্যের বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্রবাহিনীর লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে বহু মানুষের মৃত্যু ও হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ২০১৭ সালের আগস্টে রাখাইনের বেশ কিছু পুলিশ ও সেনা পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানের নামে সেখানে নির্বিচারে রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়। চালানো হয় ধর্ষণ ও গণহত্যা। জীবন বাঁচাতে আট লাখেরও বেশি রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা