আন্তর্জাতিক

ভারতে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়লো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মহামারি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া চতুর্থ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।

অবশ্য গত শনিবার (১১ এপ্রিল) ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষে এমন ইঙ্গিতই মিলেছিল।

ভাষণে আক্রান্ত আর মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেন মোদি। তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত সর্বশক্তি দিয়ে লড়াই করছে। ভারতের সতর্ক অবস্থান ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করছে। নয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। সামাজিক দূরত্ব ও লকডাউন দেশবাসীর জন্য মঙ্গল বয়ে এনেছে। যদিও আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমাদের দেশবাসীর জীবনের চেয়ে এটি বড় নয়। করোনা মোকাবিলায় আমরা যে কোনো দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।’

লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়ে মোদি বলেন, ‘আমরা কীভাবে জিতবো? আমাদের রাজ্য প্রশাসনের সংস্পর্শে থাকতে হবে। প্রত্যেক রাজ্যের গভর্নর লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। এটা মাথায় রেখে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়াচ্ছি। এই সময়ে আমাদের আগের মতো সুশৃঙ্খল থাকতে হবে।’

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণ ১০ হাজার ছাড়ানোর কথা নিশ্চিত করে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশ।

এমন অবস্থায় ভারতের সরকার প্রধানের পরামর্শ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বেড়ে না ওঠে সেটা নিশ্চিত করতে হবে।

মোদি বলেন, ‘আর কোনো এলাকা যেন করোনাভাইরাসের কেন্দ্র না হয়ে ওঠে। এমন কোনো এলাকা থাকলে আমাদের সতর্ক হতে হবে। পরের এক সপ্তাহ লড়াইটা হবে আরো শক্তিশালী এবং লকডাউন আরো কড়াকড়ি হবে।’

তবে ২০ এপ্রিলের পর থেকে কোনো কোনো এলাকায় লকডাউন শিথিল করা হতে পারে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা