আন্তর্জাতিক

জনপ্রিয় হতে ‘তরুণী’ বাইকারের কৌশল

আন্তর্জাতিক ডেস্ক: মোটরবাইকের সঙ্গে এক তরুণীর হাসিমাখা অনেকগুলো ছবি। যেগুলো জাপানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল এবং শত শত লাইকও পেতে শুরু করেছিল।

কিন্তু এসময় কিছু ঈগলের চোখওয়ালা ভক্তরা লক্ষ্য করলো ওই তরুণীর মুখের সঙ্গে কিছু অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তার বাহুকে বেশ লোমশ মনে হচ্ছে এবং আয়নার রিফ্লেকশনে ভিন্ন চেহারা দেখাচ্ছে। এনিয়ে ভক্তদের আরও আগ্রহী করে তুলেছে ওই তরুণীকে নিয়ে।

শুক্রবার (১৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদন থেকে এ বিষয়ে জানা যায়, জাপানের একটি টিভি শো এই ঘটনার আসল বিষয় অবশেষে উন্মোচন করলো- অ্যাজুসাগাকুয়ুকি নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে তরুণীর ছবিগুলো পোস্ট করা হতো। আসলে এই অ্যাকাউন্টটা হলো ৫০ বছর বয়স্ক জনগু নামের এক পুরুষের। তিনি একটি ছবি এডিটিং অ্যাপ ব্যবহার করে বিপরীত লিঙ্গের চেহারা ব্যবহার করতেন।

ওই টিভি প্রোগ্রামে জনগু জানান, তিনি নিজেকে সামাজিক মাধ্যমগুলোতে উপস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তাকে বয়স্ক ‘চাচা’ হিসেবে দেখার চেয়ে একজন ‘সুন্দরী তরুণী’ হিসেবে দেখতে বেশি পছন্দ করতো।

তিনি বলেন, ‘একজন সাধারণ মধ্য বয়স্ক পরুষ কি করছে, তার মোটরবাইকে কি যত্ন নিচ্ছে, বাইরে কোথাই যাচ্ছে এসব কিছু কেউই পড়তে চাইবে না।’ যখন তিনি ফেসঅ্যাপের মতো এডিটিং অ্যাপ ব্যবহার করতে শুরু করলেন ফলে তখন তাকে অবাকই করা হয়েছিল বলে জানান জনগু।

তিনি বলেন, আমি যখন প্রথম করেছিলাম, তখন এটি আমাকে সুন্দরী করে তুলেছিল। আমি এক হাজার লাইক পেয়েছিলাম তার যা ছিলো আগে পোস্ট করা ১০টা ছবির চেয়ে বেশি। পরবর্তীতে আমি সাধারণত আরও কিউট করতে এটা ব্যবহার করতাম।

যখন ওই টিভি শো'তে জনগু তার আসল বিষয়টি প্রকাশ করেন তার ১৯ হাজার ফলোয়ারই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

তার এক ভক্ত লিখেছেন, আমি তোমার ওই টিভি শো দেখেছিলাম এবং তোমার ফ্যান হয়ে গেছি। আরেকজন লিখেছেন, তোমার জাদুকরী দক্ষতা আছে।

ফেসঅ্যাপের মতো এডিটিং সফটওয়্যারগুলো তাদের ব্যবহারকারীদের ছবিতে চেহারা পরিবর্তন করার সুযোগ দেয়। যেমন, ব্যবহারকারীরা তাদের লুক তরুণ থেকে বয়স্ক, বয়স্ক থেকে তরুণসহ লিঙ্গভেদে বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারে।

কিন্তু এই ধরণের অ্যাপে গোপনীয়তা রক্ষায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ২০১৯ সালে সতর্ক করে দিয়েছিল। রাশিয়াও এটিকে হুমকি হিসেবে উল্লেখ করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা