আন্তর্জাতিক

ঐতিহাসিক তাজ হোটেলে এবার করোনাভাইরাস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক তাজ হোটেলেও এবার করোনাভাইরাসের থাবা। মুম্বাইয়ের তাজমহল প্যালেস ও তাজমহল টাওয়ার্স হোটেলের অন্তত ৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত কর্মচারীদের চিকিৎসা চলছে বোম্বে হাসপাতালে।

পাঁচ তারা হোটেলের পুরনো কর্মীরা ২৬/১১-র স্মৃতি এখনও ভুলে যাননি। সেই অন্ধকার রাতের লড়াই শেষে আবার উঠেছিল নতুন সূর্য, আবার ফিরেছিল কর্মব্যস্ততা। আবার শুরু হলো লড়াই। তবে, আগের লড়াই ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে। এবারের লড়াই মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে। কারণ, তাজ হোটেলের ৬ কর্মীর দেহে মিলল করোনাভাইরাস।

একটি সূত্র জানায়, মুম্বাইয়ের তাজমহল প্যালেস ও তাজমহল টাওয়ার্স হোটেলের অন্তত ৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে। হোটেল কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছে।

এদিকে, বোম্বে হাসপাতালের চিকিৎসক ডা. গৌতম বানসালি বলেছেন, তাজ হোটেলের ৬ কর্মচারীর চিকিৎসা চলছে বোম্বে হাসপাতালে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা