আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলও নিরাপদে আছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ভূমিকম্পটি শুক্রবারের ভূমিকম্পের তুলনায় ছোট। এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের পূর্ব শহর গিসবর্নের কেন্দ্রে কারমাদেক দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় শহর গিসবোর্ন হয়ে ভূমিকম্পটি উপকূলে আঘাত হানে। স্থানীয় সময় শনিবার দুপুর সোয়া একটায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল গিসবোর্ন শহর থেকে থেকে ১৮১ কিমি উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, শনিবারের ওই ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার।

প্রথম ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করে নেয়ার কিছুক্ষণের মধ্যে শুক্রবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ফের সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝার...

ছাত্রদল-শিবির সংঘর্ষ ছড়িয়েছে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ এবং বহির...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা