আন্তর্জাতিক

সৌদি রাজ পরিবারের দেড়শ সদস্য করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি রাজ পরিবারের অন্তত ১৫০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

রাজ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এরইমধ্যে বিলাসবহুল কয়েকটি হাসপাতালে ৫০০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। আমরা জানিনা ঠিক কতজন আক্রান্ত আছেন।

ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদেরকেও অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুলআজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন।

এছাড়া সৌদি বাদশাহ কিং সালমান জেদ্দায় লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা করে রেখেছেন। এদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমানও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন।

এদিকে সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। ৮ এপ্রিল বুধবার কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে। কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা