আন্তর্জাতিক

সিঙ্গাপুরে দুই দিনে শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গত দুইদিনে সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছে শতাধিক বাংলাদেশি। গত মঙ্গল ও বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৮ জন। যাদের মধ্যে ১০২ জনই বাংলাদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার পর মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই হোস্টেলে থাকতেন।

যেসব হোস্টেলে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে- সানগেই তেনগাহ লজ, কোচরেন লজ ১, ওয়েস্টলিট তোহ গুয়ান, ট্যামপানিস ডরমেটরি, এস১১ ডরমেটরি এবং তোহ গুয়ান ডরমেটরি।

নতুন রোগীসহ সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২৩ জন। বাংলাদেশি ছাড়াও এদের মধ্যে রয়েছেন ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

প্রথমেদিকে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়।এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর সংকটাপন্ন অপরজন এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবলীতে কোস্ট গার্ডের অভিযানে ২৮০ কেজি অবৈধ ইলিশ জব্দ

পটুয়াখালীর রাঙ্গাবলীতে দেশের রূপালি ইলিশের প্রজনন ও অভয়াশ্রম রক্ষায় বড় ধরনের...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা