আন্তর্জাতিক

করোনাক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাইভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ দেখা যায়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে। এমন অবস্থায় উচ্চতর পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২৭ মার্চ স্বাস্থ্য পরীক্ষায় জনসনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।

কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও শরীরে জ্বর থাকায় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন মনে করেন তার ব্যক্তিগত চিকিৎসক।

তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। একে ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ বলে দাবী করেছে ব্রিটিশ সরকার।

পাশাপাশি ব্রিটিশ সরকার প্রধান হিসেবে তিনি এখনও দায়িত্বে আছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তার অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডস এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছে বিবিসি। এক টুইটার বার্তায় কেরি নিজেই তা জানিয়েছেন।

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৯৪৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা