আন্তর্জাতিক

মৃত্যুর হার কমিয়ে বিশ্বকে দেখালো জার্মানি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে ইউরোপের এক একটি দেশ যেন এখন মৃত্যুপুরী। ইউরোপে সংক্রমণের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন, ইতালি এবং জার্মানি। করোনায় আক্রান্তের সংখ্যা জার্মানিতে প্রায় ৯২ হাজার হলেও প্রাণ হারিয়েছেন মাত্র এক হাজার ৩৪২ জন।

বিশ্বে করোনা সংক্রমণে জার্মানি শীর্ষ চারে থাকলেও প্রাণহানির দিক থেকে একেবারেই তলানিতে দেশটি। জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য অনেক দেশে পরীক্ষা না করানোর কারণে দ্রুত বিস্তার ঘটছে; যেটি জার্মানিতে হচ্ছে না।

ইউরোপের একাধিক দেশে করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবা অব্যাহত থাকলেও জার্মানিতে টানা তৃতীয় দিনের মতো সংক্রমণ কমে এসেছে রবিবারও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় দেড়শ কম। জার্মানি করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯২ হাজার হলেও মারা গেছেন মাত্র ১ হাজার ৩৪২ জন।

জার্মানির আল্ম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এপিডেমিওলজির পরিচালক ডা. ডিয়েট্রিক রথেনবাচার বলেন, জার্মানিতে করোনায় মৃতের সংখ্যা কম হওয়ার কারণ এখানে গণহারে পরীক্ষা করা হচ্ছে। অন্যরা যখন লক্ষণ রয়েছে এমন মানুষের পরীক্ষা করছে; তখন জার্মানিতে ব্যাপক পরিসরে করোনার পরীক্ষা চলছে।

দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট বলছে, জার্মানিতে করোনা সংক্রমণ টানা তৃতীয়দিনের মতো কমেছে। দেশটিতে রবিবার (৫ এপ্রিল) নতুন করে আরও ৫ হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৭১৪ জনে পৌঁছেছে। এর আগে শনিবার (৪ এপ্রিল) দেশটিতে ৬ হাজার ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমেছে ১৪৬।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা