আন্তর্জাতিক

কৃষকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ,কাঁদানে গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়া দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার ( ২৬ জানুয়ারি) কৃষকরা ট্রাক্টর মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেট ভেঙে ফেলায় লাঠিপেটা করে। ছুড়েছে কাঁদানে গ্যাসের শেল। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে (২৬ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লির রাজপথে ট্রাক্টরমিছিল করার পূর্ব ঘোষণা দেন দেশটির আন্দোলনরত কৃষকেরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বারসহ সকলস্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড শেষে কৃষকদের ট্রাক্টর মিছিল বের করার অনুমতি দেয় দিল্লি পুলিশ। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরুর আগেই সকাল ৮ টার দিকে নয়াদিল্লিতে ঢোকার সীমান্তগুলোতে জড়ো হন হাজারো কৃষক।

অপ্রীতিকর ঘটনা ঘটে সিংঘু ও তিকরি সীমান্তে। সেখানে কৃষকেরা পুলিশি বাধা উপেক্ষা করেন। তারা ব্যারিকেড ভেঙে রাজধানীর ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে পুলিশ কৃষকদের লাঠিপেটা করে। কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

পুলিশকে লক্ষ্য করে কৃষকেরাও ইটপাটকেল ছোড়েন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। ছবি ও ভিডিওতে দেখা যায় হাজারো কৃষক। তাদের হাতে পতাকা। অনেক কৃষক হেঁটে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছেন। অনেকে পুলিশি ব্যারিকেড ভাঙছেন।

কেউ কেউ ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ছেন। কৃষকেরা বাধা উপেক্ষা করলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। কৃষকেরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এনডিটিভি জানায়, এই অপ্রীতিকর ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

কৃষক সংগঠকেরা আগেই ঘোষণা দেন, ২৬ জানুয়ারি তারা নয়াদিল্লির রাজপথে ৫০ থেকে ৬০ হাজার ট্রাক্টর নামাবেন। একই সঙ্গে দেশের প্রায় ২০০ জেলায় তারা ট্রাক্টর মিছিল বরে করবেন। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির ৪০০টির বেশি কৃষক সংগঠন কয়েক মাস ধরে আন্দোলন করছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা