আন্তর্জাতিক

তুরস্ক ও গ্রিস শান্তি আলোচনা চালিয়ে নিতে একমত

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের অংশিদারিত্ব এবং সমুদ্রসীমা ও অন্যান্য বিরোধ মীমাংসা করে শান্তি আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে তুরস্ক ও গ্রিস।

সোমবার ( ২৫ জানুয়ারি) ইস্তাম্বুলে প্রথম দফার বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনা চালিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছে। তুরস্ক ও গ্রিসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের অংশগ্রহণে পূর্বনির্ধারিত এই আলোচনা ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত হয়।

উভয়পক্ষের মধ্যে ২০১৬ সালে সর্বশেষ এই ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরের বৈঠক গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হবে বলে উভয়পক্ষ একমত হয়েছে। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বিরোধের বর্তমান অবস্থান ও মীমাংসার জন্য সম্ভাব্য সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।

উভয়পক্ষের মধ্যে এই আলোচনার মাধ্যমে তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা করা হচ্ছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল এর আগে তুরস্ক ও গ্রিসের মধ্যে এই শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, মার্চে তুরস্কের সাথে ইইউভুক্ত দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে।

তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সাদাত ওনালের নেতৃত্বে তুর্কি প্রতিনিধি দলের সাথে গ্রিক কূটনীতিক পাভলোস আপোসটোলিডিসের নেতৃত্বের গ্রিক প্রতিনিধি দলের সাথে এই আলোচনায় কোনো অগ্রগতি না হলেও প্রতিবেশি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে আঙ্কারা ও এথেন্স উভয়পক্ষের মধ্যে সমুদ্রসীমা সহ বিভিন্ন বিষয়ে বিবাদের মীমাংসা করতে ৬০ দফা আলোচনায় বসে। গত বছর ভূমধ্যসাগরে আঙ্কারা খনিজ সম্পদ অনুসন্ধানের জরিপ জাহাজ পাঠালে উভয়ের মধ্যে নতুন করে বিরোধের শুরু হয়। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

কোস্ট গার্ডের অভিযানে মিলল ১২ কোটি টাকার ইয়াবা

মিয়ানমার থেকে সমুদ্রপথে পাচার করে আনা আড়াই লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ...

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা