আন্তর্জাতিক

বড় প্রতিরক্ষা শক্তিতে পরিণত হবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক খুব শিগগির প্রতিরক্ষা খাতের বড় শক্তিতে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সে দেশের প্রযুক্তি ও শিল্পমন্ত্রী মুস্তাফা ভারানাক।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি ইস্তাম্বুল ডিফেন্স এন্ড এ্যারোস্পেস ও ইস্তাম্বুল চেম্বার অব ইন্ডাস্ট্রির যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

মুস্তাফা ভারানাক বলেন, গত ৫ বছর এই খাতে বিনিয়োগের ফলে বর্তমানের এই অবস্থানে পৌঁছেছে তুরস্ক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তুরস্কের বায়রাকতার ও আনকার মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ইউরোপের আকাশে উড়বে।‘

এ সময় তিনি ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মন্তব্য স্মরণ করেন। তুর্কি ড্রোনকে ‘গতি-পরিবর্তনকার ‘ হিসেবে মন্তব্য করেছিলেন তিনি। গত বছর বৈশ্বিক প্রতিরক্ষা ব্যায় দুই ট্রিলিয়ন ডলার ছাড়ানোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান খাতে রাজস্বের পরিমাণ বার্ষিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানান তুর্কি প্রযুক্তি ও শিল্পমন্ত্রী।

তিনি জানান, ২০০৫ সালে প্রতিরক্ষা খাতে রফতানির পরিমাণ ৩৪০ মিলিয়ন ডলার থেকে বেড়ে গত বছর তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে। দিন দিন প্রতিরক্ষা শিল্প স্থানীয় উৎপাদনের দিকে ঝুঁকছে মন্তব্য করে মুস্তাফা ভারানাক বলেন, ২০২৩ সালের মধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ৭৫ ভাগই স্বনির্ভর হবে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প দফতরের প্রধান ইসমাইল দেমির অনুষ্ঠানে জানান, দেশটি তার প্রতিরক্ষা খাতের বড় একটি অংশ দেশীয় উৎপাদিত কাঁচামাল থেকেই মিটিয়ে থাকে। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে প্রতিরক্ষা শিল্প ২৭ বিলিয়ন ডলার রাজস্ব, ১০ বিলিয়ন ডলার রফতানি ও ৮০ হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। সূত্র : ইয়েনি সাফাক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা