আন্তর্জাতিক

ইয়াঙ্গুনে ১শ রোহিঙ্গা আটক

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ১০০ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে দেশটির পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) শ পি থার পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে মিয়ানমার পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম টুমোরো নিউজ জার্নালের প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, জুতাবিহীন অবস্থায় কয়েকজন পুরুষ এবং মাথায় স্কার্ফ পরিহিত কয়েক ডজন নারী খোলা প্রাঙ্গনে বসে আছে।

এদিকে, রাখাইন রাজ্য থেকে বের হলেই 'অবৈধ ভ্রমণের' অভিযোগে রোহিঙ্গাদের আটক করে থাকে মিয়ানমারের পুলিশ।

এ ব্যাপারে, শ পি থার পৌর পুলিশের ক্যাপ্টেন টিন মাউং লিউন জানান, ৯৮ বা ৯৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে কোয়ারেনটাইনে সেন্টারে রাখা হবে।

অন্যদিকে, মিয়ানমারে প্রায় ছয় লাখ রোহিঙ্গার বসবাস। তাদেরকে এমন গ্রামে বা শিবিরে রাখা হয়, যেখান থেকে বের হওয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নেওয়া তাদের জন্য নিষিদ্ধ।

এর আগে, মিয়ানমারের রাখাইন থেকে সেনা অভিযানের মুখে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যেই, তাদের মধ্যে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে দুর্গম ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা