পাকিস্তানে ১১ শ্রমিককে অপহরণের পর হত্যা
আন্তর্জাতিক

পাকিস্তানে ১১ শ্রমিককে অপহরণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে হামলার এ ঘটনা ঘটে।

জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।

এ ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবিসি জানায়, সশস্ত্র জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়।

বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ৬ শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা