আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চায় তুরস্ক : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলেও সমালোচনা করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার জুম্মার পরে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এরদোয়ান বলেন, ইসরায়েলের ‘উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে’ তুরস্কের ইস্যু রয়েছে। এই ইস্যুগুলো না থাকলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হত বলে মন্তব্য করেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিন নীতি আমাদের লাল দাগ। ইসরায়েলের ফিলিস্তিন নীতি আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘উচ্চ পর্যায়ের সঙ্গে যদি আমাদের ইস্যু না থাকত, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত।’

উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তুরস্কই ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। এরদোয়ান ক্ষমতায় আসার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তুরস্কের উষ্ণ ও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক ছিল। পশ্চিম তীরে ইসরায়েলের দখল ও ফিলিস্তিনের প্রতি তাদের আচরণ নিয়ে সাম্প্রতিক কয়েক বছরে আঙ্কারা একাধিকবার সমালোচনা করেছে।

২০১০ সালে তুরস্কের একটি জাহাজ ফিলিস্তিনে ত্রাণ দিতে গেলে ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা ১০ জন তুর্কি নাগরিক নিহত হন। এ ঘটনা পর তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবসান করে।

২০১৬ সালে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে আসে কিন্তু ২০১৮ সালে আবারও খারাপ দিকে যায়। সে বছর ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিলে আঙ্কারা ইসরায়েল থেকে তাদের কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।

এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটলেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান অব্যাহত রয়েছে। এ বছরের আগস্টে ইসরায়েল অভিযোগ করে, বেশ কয়েকজন হামাস সদস্যকে ইস্তাম্বুল পাসপোর্ট প্রদান করেছে। এ ঘটনাকে ‘খুবই অবন্ধুসুলভ পদক্ষেপ’ বলে উল্লেখ করে ইসরায়েল।

ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি নিয়ে এরদোয়ান সমালোচনা করলেও দুই বছর পর আঙ্কারা ইসরায়েলে নতুন কূটনীতিক নিয়োগ করেছে বলে খবরে এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা