আন্তর্জাতিক

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার মহামারী থেকে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে ২৩ মার্চ সোমবার এক ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর: এএফপি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সশস্ত্র সংঘাতকে এখন লকডাউনে পাঠানোর এবং আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময়।

তিনি বলেন, বন্দুকের গর্জন থামান, বোমাবর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন। সংঘাত বন্ধ থাকলে জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৫১৪ জনে। ১০ বছর ধরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো এক আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ ছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানেও ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা সংঘাত কবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক রূপ নিতে পারে। এ কারণে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় যুদ্ধবিরতি কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন গুতেরেস ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা