আন্তর্জাতিক

করোনায় স্বাস্থ্য ব্যবস্থাপনার শীর্ষে হংকং-সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীতে সারা বিশ্বেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য ব্যবস্থাপনা। কিন্তু কঠিন এ পরিস্থিতির মধ্যেও জনস্বাস্থ্য সেবার মান বজায় রেখেছে বেশ কিছু দেশ। এক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে এশিয়া।

করোনাভাইরাস মহামারীতে সারা বিশ্বেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য ব্যবস্থাপনা। কিন্তু কঠিন এ পরিস্থিতির মধ্যেও জনস্বাস্থ্য সেবার মান বজায় রেখেছে বেশ কিছু দেশ। এক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে এশিয়া।

এমনকি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো উন্নত দেশগুলোকেও রীতিমতো টেক্কা দিচ্ছে এ অঞ্চলের একাধিক দেশ। সবচেয়ে দক্ষ স্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক র‌্যাংকিংয়ের শীর্ষে স্থান করে নিয়েছে হংকং ও সিঙ্গাপুর। অর্থ-সম্পদে এগিয়ে থাকলেও এ র‌্যাংকিংয়ের একেবারে তলানিতে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

২০১৩ সাল থেকে গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার মান ও দক্ষতা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ব্লুমবার্গ হেলথ-এফিসিয়েন্সি ইনডেক্স। কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ভালো সেবা দিচ্ছে তা নির্ধারণে সেসব দেশের স্বাস্থ্য খাতের ব্যয় ও নাগরিকদের গড় আয়ু খতিয়ে দেখে সংস্থাটি।

চলতি বছরের প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম ৫৭টি অর্থনৈতিক দেশে করোনাজনিত মৃত্যুহার ও মহামারীকালীন জিডিপির অবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে দেখা গিয়েছে, মহামারীকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ ১০ দেশই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। তবে মহামারীর পূর্বেও হংকং, সিঙ্গাপুর ও ইসরাইলের স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষে ছিল।

এরপরই রয়েছে স্পেন, ইতালি, দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, জাপান, গ্রিস ও অস্ট্রেলিয়া। মহামারীকালীন স্বাস্থ্য ব্যবস্থায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও হংকং। এরপরই রয়েছে তাইওয়ান, দক্ষিণ কেরিয়া, ইসরাইল, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও জাপান।

স্বল্প গড় আয়ু, করোনাজনিত উচ্চ মৃত্যুহার ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে যুক্তরাষ্ট্র (৫৫), ব্রাজিল (৫৬) ও রাশিয়া (৫৩)।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা