আন্তর্জাতিক

মেয়ের গায়ে গরম জল ঢেলে দিলো মা

আর্ন্তজাতিক ডেস্ক : মা কোকেন সেবন করতেন। তার জেরেই কি এমন নির্মম কাণ্ড ঘটালেন তিনি! নিজের ১৯ মাসের মেয়ের গায়ে গরম জল ঢেলে দিল এক মা। প্রায় এক ঘন্টা জ্বালা-যন্ত্রনায় ছটফট করল ছোট্ট মেয়েটি। তারপর ঢলে পড়ল মৃত্যুর কোলে। এমন নির্মম ঘটনার বর্ণনা শুনে বিচারকও আঁতকে উঠেছিলেন। সেই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২৬ বছর বয়সী ক্রেটি ক্রাউলার দেড় বছর বয়সী মেয়ের গায়ে গরম পানি ঢেলে দিয়েছিল। এমন কাণ্ড ঘটানোর পর তার মধ্যে কোনও হেলদোল ছিল না। সে ঘরের সাফাইয়ের কাজ শুরু করেছিল। বাচ্চা মেয়েটির শরীরের ৬৫ শতাংশ জ্বলে গিয়েছিল। মামলার ট্রায়ালের সময় অভিযোগকারীরা দাবি করেছিলেন, এটা কোনও স্বাভাবিক মৃত্যু ছিল না। এই মামলার রায় শোনানোর দায়িত্ব ছিল বিচারক জেরেমি বেকারের উপর।

তিনি এই ঘটনাকে দুঃখজনক ও অবাক করার মতো বলে ব্যাখ্যা করেছেন। ক্রেটি শুধুমাত্র বাচ্চাটির উপর গরম পানি ঢালেনি, এমনকী মেয়েকে প্রায় ফুটন্ত পানির মধ্যেই এক ঘণ্টা বসিয়ে রেখে ছিল বলে জানা গিয়েছে।বিচারক জানান, মেডিকেল রিপোর্ট-এর তথ্য অনুযায়ী, বাচ্চাটি সঙ্গে সঙ্গে মারা যায়নি। প্রায় এক ঘন্টা প্রবল জ্বালা-যন্ত্রণা সহ্য করেছে সে।

হয়তো সময় মতো ডাক্তারের কাছে নিয়ে গেলে বাচ্চা মেয়েটির প্রাণ বাঁচতে পারত। এই ঘটনা ঘটানোর সময় ওই মহিলা অতিরিক্ত পরিমাণে মাদক সেবন করেছিলেন। এমনটাই জানিয়েছেন সেই বিচারক। তবে আরও জানানো হয়েছে, ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। ক্রেটি অবশ্য মেয়ের উপর গরম পানি ঢালার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, ওই সময় সে বাড়ির পোষ্যকে নিয়ে সাফাইয়ের কাজে ব্যস্ত ছিল। সূত্র: জিনিউজ

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা