আন্তর্জাতিক

 ৪২ লিটার বুকের দুধ দান করলেন নারী প্রযোজক

বিনোদন ডেস্ক : পৃথিবী সুন্দর, যেখানে মানুষের মন ও ভাবনা সুন্দর। তেমনি এক সুন্দর গল্পের নায়িকা হয়ে রইলেন বলিউডের নারী প্রযোজক নিধি পারমার হিরনন্দানি। করোনায় বিপর্যস্ত পৃথিবী। এ সময়ে অসহায় মানুষগুলোকে দিন পার করতে হয়েছে খাবারের কষ্ট নিয়ে।

সেইসব মায়েদের দিনগুলো কেমন গেছে যারা খাবারের অভাবে শিশুদের দুধ পান করানো নিয়ে কষ্ট করেছেন? অনেকেই হয়তো এমন করে ভাবার সময় পায়নি। নিধি ভেবেছেন। ভেবে তিনি দারুণ এক উদ্যোগও নিয়েছেন। অসহায় সেইসব মায়েদের শিশুদের তিনি নিজের বুকের দুধ দান করেছেন।

‘সান্ড কি আঁখ’খ্যাত বলিউড প্রযোজক নিধি পারমার হিরনন্দানি। এ ছবির পরিচালক তুষার হিরনন্দানির স্ত্রী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শিশুপুত্রের জন্ম দেন তিনি। সন্তানের জন্মের পর থেকে তার বুকের দুধ প্রচুর পরিমাণে নিঃসৃত হত।

সন্তানের খিদে মেটার পরও অনেকটা দুধ বাড়তি থেকে যেত। প্রথম প্রথম তিনি তা ফ্রিজে সংরক্ষিত করে রাখতেন। কিন্তু সেই সংরক্ষণের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। আর নিধি তা নষ্ট করতে চায়নি। অনেকের কাছেই এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। কিন্তু কেউ ফেসপ্যাক তৈরির পরামর্শ দিয়েছিলেন, কেউ আবার ঠাট্টার ছলে ঘর মোছার কথা বলেছিলেন।

এরপরই বুকের দুধ সম্পর্কে ইন্টারনেটে পড়াশোনা করেন বলিউড প্রযোজক। তখন তিনি দুধ দান করার কথা জানতে পারেন। নিজের গাইনোকলোজিস্টের কাছে পরমর্শ নিয়ে নিধি মুম্বাইয়ের খার এলাকার সূর্য হাসপাতালের মিল্ক ব্যাংকে বুকের দুধ দান করেছেন।

কিন্তু এর মধ্যেই লকডাউন শুরু হয়ে যায়। নিধি চিন্তিত ছিলেন নিজের ছোট্ট শিশুকে রেখে তিনি বাইরে গিয়ে বুকের দুধ দান করবেন কেমন করে? সেই সমস্যারও খুব শিগগিরিই সমাধান হয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে বাড়িতে এসে সংরক্ষিত দুধ নিয়ে যাওয়া হয়।

এভাবেই এখনও পর্যন্ত ৪২ লিটার দুধ দান করেছেন নিধি। আর তাতে বহু অসহায় শিশুর ক্ষুধা মিটেছে। ভবিষ্যতেও সুযোগ হলে এই দানকাজ চালিয়ে যেতে চান বলিউডের এই নারী প্রযোজক। বাকি মায়েদের এবং হবু মায়েদেরও এই কর্মসূচির অঙ্গ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা