আন্তর্জাতিক

‘৭১-এ পাকিস্তানের ঘৃণিত চেহারা  সরাবিশ্বে দেখেছে’

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী নিরপরাধ নাগরিকদের অত্যাচার, জুলুম, হত্যা করছিলো। মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করছিলো। পাকিস্তান সেনাবাহিনীর এই কুকীর্তি সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল।

শনিবার ( ১৪ নভেম্বর) রাজস্থানের জয়সলমেরে দেওয়ালির ভাষণ দেওয়ার সময় তিনি বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনীর নৃশংসতার কথাও তুলে ধরেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তানের ভয়ংকর রূপ বিশ্বের সামনে প্রকাশ পাচ্ছিল। এ সব কিছু থেকে বিশ্বের নজর সরানোর জন্য পাকিস্তান আমাদের দেশের (ভারতের) পশ্চিম সীমান্তে হামলা করে।’

নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তান ভেবেছিল ভারতের পশ্চিম সীমান্তে হামলা করে বিশ্বকে ভারত এই করেছে, সেই করেছে বলে কান্না জুড়ে দেবে, আর তাতে বাংলাদেশে তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। কিন্তু আমাদের সৈনিকরা তাদের যে উপযুক্ত জবাব দিয়েছিল, তাতে পাকিস্তানকে নাস্তানাবুদ হতে হয়েছিল।’

মোদি বলেন, ‘এখন যখন ১৯৭১ সালের যুদ্ধের এবং লঙ্গেওয়ালার যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে, কয়েক সপ্তাহ পরেই আমরা এর ৫০ বছর, এই গৌরবপূর্ণ সোনালি অধ্যায়ের সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই পরিপ্রেক্ষিতে আজ আমার এখানে আসার ইচ্ছে হয়েছে।’

মোদি আরও বলেন, ‘গোটা দেশ এই বীরদের বিজয়গাথা শুনে নিজেদের গৌরবান্বিত অনুভব করবে। তাদের সাহস বাড়বে, নতুন এবং আগামী প্রজন্ম এই পরাক্রম থেকে প্রেরণা নেওয়ার জন্য এটি তাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

‘বান্ধবী’ কাণ্ডে পূর্ণিমার বক্তব্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন...

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন শিক্ষা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভারতে প্রধানমন্ত্রী...

হোটেলকক্ষে গোপন ক্যামেরা, শনাক্ত করুন

ছুটি কাটাতে দেশে হোক কিংবা দেশের বাইরে পর্যটকদের প্রথম পছন্দ হোটেল বা রিসোর্ট...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে জাদুকরী ৬ মসলা

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা