আন্তর্জাতিক

আগামী শীতে দূর হবে করোনা মহামারি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির প্রদুর্ভাবে বিপর্যস্ত সারা বিশ্ব। এক অজানা আতঙ্কে বিপর্যস্ত জীবনযাপন। এর মধ্যে বড় ধরনের আশার বাণী শুনিয়েছেন টিকা আবিষ্কারক উগোর শাহিন। তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার ৯০ শতাংশ না হলেও অবশ্যই ৫০ শতাংশ থামিয়ে দিতে সক্ষম হবে।

একই সঙ্গে আমরা এর নাটকীয় ফল ভুলে যেতে পারি না। তিনি আশাবাদী পরের শীতে আমাদের জীবন স্বাভাবিক হবে, দূর হবে করোনা। সূত্র : বিবিসি।

প্রফেসর উগোর শাহিন বায়োএনটেকের প্রতিষ্ঠতা। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও বায়োএনটেক যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। গত সপ্তাহে যৌথভাবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ভ্যাকসিনটি ৯০ শতাংশের বেশি সফলতা দেখিয়েছে। এই টিকার ট্রায়ালে ৪৩ হাজার লোক অংশ নিয়েছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর শাহিন বলেন, তিনি আশা করছেন পরবর্তী গবেষণায় এটি মিলবে যে ভাইরাসটি বিস্তার কমিয়ে দেয় এবং মানুষের মধ্যে লক্ষণ প্রকাশ প্রক্রিয়াও থামতে দিতে সক্ষম হবে।

ভ্যাকসিনটির ঘোষণার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওষুধবিষয়ক প্রফেসর জন বলেন, আগামী বসন্তে হয়তো জীবন স্বাভাবিক হবে। তার কথায়, এটি নিয়ে সম্ভবত আমিই প্রথম ব্যক্তি, যিনি কিছু আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলছে।

তবে প্রফেসর শাহিন বলেন, জীবন স্বাভাবিক হতে আরেকটু সময় বেশি লাগবে। যদি সবকিছু ঠিক মতো চলে অর্থাৎ ভ্যাকসিন সরবরাহ যদি চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথম দিকে শুরু হয়, তা হলে আমরা দ্রুত এর ফল পাব। তিনি আরও বলেন,

নতুন বছর এপ্রিলের মধ্যে ৩০০ মিলিয়ন ডোজ বিশ্বব্যাপী সরবরাহ করা হবে; যা প্রয়োগের পর পরই ফল দিতে শুরু করবে। কিন্তু বড় ধরনের ফল পেতে আমাদের আরেকটু সময় দিতে হবে। এর মধ্যে গ্রীষ্মকাল আমাদের সহায়তা করবে, কেননা এ সময় সংক্রমণ ধীর হবে। কিন্তু পরবর্তী শীত বা বসন্তে অবশ্যই জীবন স্বাভাবিক হবে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা