আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার দেড় মিলিয়ন ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া। রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) এ অর্থ সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোরিয়া দূতাবাস জানায়, ২০১৭ সালে থেকে সংকট শুরুর পর রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। ২০১৭ থেকে ২০২০ সাল পর‌্যন্ত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরকে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

রোহিঙ্গাদের জন্য চলতি বছর ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। যার মধ্যে যৌথ সাড়াদান কর্মসূচির আওতায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কোরিয়া ১৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা