আন্তর্জাতিক

রাজার পছন্দে মাহাথিরই মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ড. মাহাথির মোহাম্মদ। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।

২৪ ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করে।

মালয়েশিয়ায় সকাল থেকেই ঘটতে থাকা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে বিরামহীন নাটকীয়তা। সোমবার স্থানীয় সময় ৫টার দিকে রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংয়ের সঙ্গে দেখা করেন মাহাথির। দু’জনের মধ্যে কী আলোচনা হয় সে বিষয়ে কিছু না জানিয়েই প্রাসাদ ত্যাগ করেন মাহাথির মোহম্মদ।

তারপরই মালয়েশিয়া সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলি বলেন, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির রাজা আবদুল্লাহ রিআয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ। এরপর সোমবার বিকেলে মালয়েশিয়ার সংবিধানের ৪৩ ধারার ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

মুখ্য সচিব মোহাম্মদ জুকি আরো বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত মাহাথিরই দেশের প্রশাসনিক সব বিষয় দেখাশোনা করবেন।

সংবিধানের আর্টিকেল ৪৩ (২)(এ) অনুসারে, রাজা পার্লামেন্টের নিম্ন কক্ষে নিজের পছন্দসই যে কোন প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। আর সে পছন্দের মানুষটা যে মাহাথির তাই দেখল মালয়েশিয়ার জনগন।

মাহাথিরের পদত্যাগের পরই সোমবার দুপুরে গুঞ্জন ওঠে, দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।

প্রসঙ্গত, আজ সোমবার আচমকা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির। তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট ত্যাগ করেছে তার দল 'পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া' বা পিপিবিএম।

এর ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় পাকাতান হারাপান। অন্যদিকে পিপিবিএমও সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই অবস্থায় রাজনৈতিক সঙ্কট সমাধানের পথে হাটছিল মালয়েশিয়া।

এ অবস্থায় মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন রাজা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা