আন্তর্জাতিক

ট্রামকে জড়িয়ে ধরে ভারতে স্বাগত জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক:

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে এলেন ডোনাল ট্রাম্প। স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করে মার্কিন এয়ার ফোর্স ওয়ান। বিমান বন্দরে নামলে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মাটিতে পা রাখলে ট্রাম্পকে জড়িয়ে ধরে স্বাগত জানান মোদি। ৩৬ ঘণ্টার সফরে সঙ্গে আছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও জামাই জ্যারেড কুশনার।

এদিকে দুই দিনের এই ভারত সফরে ট্রাম্প দম্পতির সাথে একটি প্রতিনিধি দলও এসেছেন। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান, ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিন, বাণিজ্য বিষয়ক সচিব উইলবার রস এবং শক্তি তথা জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাওলেটসহ মোট একশত জন।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, বিমানবন্দর থেকেই সোজা সবরমতী আশ্রমে যান ট্রাম্প। সঙ্গে ছিলেন মোদি। সেখানেই চরকা কাটেন ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া।

ডোনাল্ড ট্রাম্পের ভারতের উদ্দেশে যাত্রা শুরু করার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, 'ভারত আপনার আসার অপেক্ষায় রয়েছে। আমেদাবাদে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে'।

মোদি আরো বলেন, 'আপনার এই সফর অবশ্যই আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে। খুব তাড়াতাড়ি আহমেদাবাদে দেখা হচ্ছে'।

এই সফরে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তার সঙ্গে এক মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরপর মোদি অতিথি দেব ভব মানে অতিথি দেবতুল্য লিখেও টুইট করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা