আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্রতারণা’ করে যুক্তরাষ্ট্রের বসবাসের অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। বুধবার (২১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। নিয়ম ‘মানছেন না’ এমন আরও ১ হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে আইসিই।

মার্কিন গণমাধ্যমে এনবিসির নিউজে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তা আর বহাল নেই। আইসিই ডিরেক্টর টনি ফ্যাম এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অ-অভিবাসী যেকোনো শিক্ষার্থী যদি শর্ত না মানে বা নিয়ম লঙ্ঘন করে তাদের গ্রেপ্তার করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।

আইসিই ডিরেক্টর টনি ফ্যাম আরও বলেছেন, ‘নিয়ম না মানা অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে তদন্ত শুরু হয়, যার নাম দেওয়া হয়েছে অপারেশন অপটিক্যাল ইল্যুশন। এটি সবে শুরু হলো। আমরা আরও কঠিন সিদ্ধান্তে যাব।’

বুধবার গ্রেপ্তার হওয়া গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ভারতীয়, দুজন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল এবং বাংলাদেশে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী (আইসিই) কর্মকর্তারা। যে কারণে শহরটিতে ঝটিকা অভিযান চালানো হয়। সেখান থেকে মঙ্গলবার ৫৪ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। যাদের বিরুদ্ধে শিশু নির্যাতন-ধর্ষণ, মাদক ব্যবসার মতো বড় কিছু অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া অভিবাসীরা- চীন, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াতেমালা, গ্রেনাডা, গায়ানা, হন্ডুরাস, আয়ারল্যান্ড, জামাইকা, মেক্সিকো, মোল্দোভা, মোজাম্বিক, পাকিস্তান, পানামা, পেরু এবং সেন্ট লুসিয়ার নাগরিক। তাদের বিরুদ্ধে হামলা, শিশুর যৌন নির্যাতন, ধর্ষণ, ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চুরি, সম্পত্তি দখল, মাদক ব্যবসা, মাদক সেবনের পর গাড়ি চালানো, ডাকাতি এবং গ্র্যান্ড লারসিনির মতো অভিযোগ রয়েছে।

নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ছাড়া নাসাও, সাফলক, ডাচেস, আলস্টার এবং ওয়েস্টচেস্টারের প্রতিবেশি কাউন্টিগুলিতে গ্রেপ্তার অভিযান চলে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা