অগ্রিম ভোটে গাধা প্রতীক এগিয়ে
আন্তর্জাতিক

অগ্রিম ভোটে গাধা প্রতীক এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১৩ দিন বাকি। ইতোমধ্যে অনেক স্টেটের জনগণ আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সেই ফলাফলে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প থেকে।

মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫টি স্টেটের ২৯ মিলিয়নেরও বেশি মানুষ অগ্রিম ভোট প্রদান করেছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন।

এনবিসির সাংবাদিক কানওয়াল সৈয়দ জানান, আমেরিকার ৫১টি স্টেটের মধ্যে ডেমোক্র্যাটরা ৩২টিতে এগিয়ে আছে। অনিশ্চয়তাপূর্ণ স্টেট ফ্লোরিডা এবং মিনেসোটাতে রিপাবলিকানরা ২০ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে আছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে শতকরা ৩৬ পয়েন্টে। তবে এবার অনিশ্চয়তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসেলভেনিয়ার মতো কয়েকটি স্টেট। এখানেই হবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মূলত তাদের ভোটেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের আগামীর প্রেসিডেন্ট।

লাগর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক নাসির হোসেন বলেন, অগ্রিম ভোটের ফলাফলে নিশ্চিত করে কিছু বলা যায় না। আমেরিকানদের ভোটার রেজিস্ট্রেশনের সময় একটি নির্দিষ্ট দলকে সমর্থন করতে হয়। তার মানে এই না তারা কখনো মতামত পাল্টাবে না। যারা এখনো ভোট দেয়নি তাদের ভোট যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তাপূর্ণ এলাকার গণরায়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা