যেকোনো সময় ২০ হাজার টন পেঁয়াজ : দোরাইস্বামী
আন্তর্জাতিক

যেকোনো সময় ২০ হাজার টন পেঁয়াজ : দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক :

ভারতে এলসি করা ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ ছাড় করা হয়েছে। বাংলাদেশ চাইলে যেকোনো সময় দেওয়া শুরু করতে পারবে ভারত।

বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, পেঁয়াজ নিয়ে দুদেশেই সংকট রয়েছে সেটা আমরা বুঝি। প্রাকৃতিক দুর্যোগের কারণে মূলত ঘাটতি হয়েছে। তবে অভ্যন্তরীণ সমস্যা দ্রুত কাটিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই। এখানে কোনো রাজনীতি বা উদ্দেশ্যমূলক কিছু নেই।

তিনি বলেন, ভারতের মহারাষ্ট্রসহ পেঁয়াজ উৎপাদনকারী প্রদেশগুলোতে প্রচুর বৃষ্টি ও বন্যার জন্য এবছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে ও নষ্ট হয়েছে। ফলে হঠাৎ করে পেঁয়াজের দাম স্থানীয় বাজারে অনেক বেড়ে যায়। এখন দুই দেশের আবহাওয়া ভালো হয়ে গেছে। এলসি করা ২০ হাজার টন পেঁয়াজ ছাড় করা হয়েছে। তাই আশা করছি, সব কিছু ঠিক থাকলে শিগগির এলসি করা ২০ হাজার টন পেঁয়াজ দেওয়া শুরু করতে পারবো।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। দুই দেশের জন্য কৃষি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কৃষি খাতে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা