আন্তর্জাতিক

৬১ কোটিতে পৌঁছাবে চীনের ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের করোনাভাইরাসের ভ্যাকসিন মোট বার্ষিক উৎপাদন সক্ষমতা এ বছরের শেষ নাগাদ ৬১ কোটি ডোজে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংউয়ি বলেন, চীন এবং অন্যান্য দেশের কোভিড-১৯ ভ্যাকসিনের চাহিদা মেটাতে আগামী বছর উৎপাদন সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে।

ঝেং বলেন, একটি জন গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে সরবরাহ ও চাহিদার কথা বিবেচনা না করে উৎপাদন ব্যয় অনুযায়ী ভ্যাকসিনগুলোর দাম নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, চীনের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

ঝেং বলেন, এসব ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে এ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা সুনির্দিষ্ট শ্রেণীর লোকজনকে অগ্রাধিকার দেয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা