আন্তর্জাতিক

অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক। তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তবে ব্রাজিল সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

এর আগে ভ্যাকসিন গ্রহণ করার পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দিলে সাময়িকভাবে ট্রায়াল স্থগিত করা হয়েছিল। কিন্তু এবার একজনের মৃত্যু হলেও টিকার ট্রায়াল স্থগিত করার ঘোষণা আসেনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা