চীনে একসঙ্গে তিন সূর্য!
আন্তর্জাতিক

চীনে একসঙ্গে তিন সূর্য!

আন্তর্জাতিক ডেস্ক :

অবিশ্বাস্য হলেও এটা সত্য একটা আকাশ কিন্তু সূর্য তিনটি!‌ এমনটা কখনও হতে পারে?‌ অনেকেই বলবেন, এটা কখনই সম্ভব নয়। কিন্তু এমন এক দৃশ্যই দেখা গেছে চীনে। দেশটির মোহে শহরের বাসিন্দারা সকালে উঠেই চমকে গেল দেখেলেন, এক আকাশে এক সাথে তিনটি সূর্য রয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এমন বিরল ঘটনা দেখা গেছে বলে জানিয়েছেন মোহে শহরের বাসিন্দারা।

সামাজিক মাধ্যমেও এই তিনটি সূর্যের ভিডিও ভাইরাল হয়েছে। ফ্যান্টম সান নামে দুটি উজ্জ্বলতম অংশ সূর্যের দু’‌পাশে চিহ্নিত করা গেছে। মাঝখানে রয়েছে আসল সূর্যটি। পাশাপাশি এক সঙ্গে এমন তিনটি সূর্যের অবয়ব সান ডগস নামে পরিচিত। এই মহাজাগতিক দৃশ্য দেখে অনেকই চমকে গেছেন। কিন্তু এই ঘটনা আর কিছুই নয়, কেবল সূর্যের প্রতিফলন মাত্র। আর সূর্যের প্রতিফলের ফলে দুটি আলাদা আলোক বিন্দু তৈরি হয়েছে আকাশে। যেটিকে দেখে সাধারণ চোখে মনে হচ্ছে তিনটি সূর্য। পিপলস ডেইলি চায়না এক বিবৃতিতে জানিয়েছে, এতো সময় ধরে এই তিনটি সূর্য দেখতে পাওয়ার ঘটনা এই প্রথম। এটিকে সান ডগ বলা হয়ে থাকে। পারহেলিয়ন‌ নামে মেঘের মধ্যে বরফের কুণ্ডলিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আকাশে এমন কাণ্ড আকাশে ঘটে বলে জানিয়েছেন গবেষকরা। কখনও এটি দেখা যায় রংধনু হিসেবে আবার কখনও এর দেখা মেলে সান ডগ হিসেবে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর চীনের একটি অংশে পাঁচটি সূর্যের দেখা মিলেছিল। আর রাশিয়াতে ২০১৫ সালে দেখা গিয়েছিল তিনটি সূর্যের সূর্যোদয়।

সান নিউজ/পিডিকে| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা