ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
উদ্ধার অভিযান অব্যাহত

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১২৮, এখনও নিখোঁজ ২০০

সান নিউজ অনলাইন 

হংকংয়ের আবাসিক এলাকায় একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন। আহতের সংখ্যা ৭৯, যাদের মধ্যে ১১ জন ফায়ার ফাইটার। এখনও ২০০ জনের খোঁজ পাওয়া যায়নি। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযান শুক্রবারও (২৮ নভেম্বর) চলছে, তবে সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনো সাড়া দেওয়া সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই অগ্নিকাণ্ড ঘটেছে ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায়। গত বুধবার একটি বহুতল ভবনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য ভবনে। ২০২৪ সালের জুলাই থেকে এই আটটি আবাসিক ব্লকে সংস্কার কাজ চলছিল। প্রশাসন জানিয়েছে, সংস্কার কাজের জন্য ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান এবং ব্লকের চারপাশে থাকা বাঁশের অস্থায়ী কাঠামো আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার মূল কারণ।

হংকং কর্তৃপক্ষ ইতিমধ্যে আগুনের সূত্রপাত ও দায়িত্ব নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্কার কোম্পানি ও পরামর্শদাতা প্রতিষ্ঠানদের কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। উইল পাওয়ার আর্কিটেক্টসের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেপ্তার করেছে। এর আগে প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হন।

তদন্তকারীরা প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের নিরাপত্তা ও নির্মাণ মান সংক্রান্ত অবহেলা এ দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা