ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন: মৃত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭৯, গ্রেফতার ৩

সান নিউজ অনলাইন 

হংকংয়ের উত্তরাঞ্চলের ওয়াং ফুক কোর্ট নামের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে ৫১ জন এবং হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এছাড়া একজন দমকলকর্মীরও প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে।

দমকল বিভাগ জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে চারটি পুরোপুরি পুড়ে গেছে। আরও তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে পুরোপুরি নিভাতে আজও পুরো দিন লাগতে পারে। আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং ছোট ছোট আগুনের শিখা এখনও চোখে পড়ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অনেক বাসিন্দা আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদভাবে ভবন থেকে বেরিয়ে গেছেন। অনেকে রাত্রীভোজ বা আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করলেও ভোরে নিজের বাড়ির ক্ষয়ক্ষতি দেখতে ফিরে আসেন।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক এবং একজন প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও আগুনের সঠিক কারণ শনাক্ত করা যায়নি।

দমকল ও পুলিশি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা