সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কঙ্গোতে রহস্যময় রোগে ১৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি রহস্যময় রোগে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এখনো এই অসুস্থতার কারণ খুঁজে পাইনি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

রোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের পানজি অঞ্চল। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে যারা মারা গেছেন তাদের এই রেকর্ডের মধ্যে রাখা হয়েছে। তবে এই রোগের প্রথম রিপোর্ট সম্ভবত অক্টোবরের শেষের দিকে পাওয়া যায়।

মঙ্গলবার সহকারী প্রাদেশিক গভর্নর রেমি সাকি অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানান, ‘ওই সময়ের মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে ৬৭ থেকে ১৪৩ জন মানুষের মৃত্যু ঘটেছে।’

আরও পড়ুন : পাকিস্তান থেকে চিনি কিনল বাংলাদেশ

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী অ্যাপোলিনায়ার ইয়াম্বা রোগটির বিভিন্ন উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, কাশি এবং রক্তশূন্যতার কথা উল্লেখ করেছেন। মৃত্যুর আগে এই উপসর্গগুলো দেখা গেছে।

জনগণকে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন ইয়াম্বা। সংক্রমণ এড়াতে তিনি মৃতদেহের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলেছেন। পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের এই স্বাস্থ্য সংকট মোকাবিলায় চিকিৎসা সামগ্রী পাঠানোরও আহ্বান জানিয়েছেন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- রোগটিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই ১৫ বছরের বেশি বয়সী কিশোর-কিশোরী। সংক্রামক রোগের ক্ষেত্রে এমনটি অস্বাভাবিক। কারণ সাধারণত খুব ছোট কিংবা বয়স্ক মানুষেরাই সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা