সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার একাধিক রাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতে বাস উল্টে নিহত ১০

শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে।

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এ বন্যা হয়ে থাকে। তবে চলতি সপ্তাহের ভারী বৃষ্টির কারণে বহু মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড সীমান্তে অবস্থিত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলানটান থেকে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমিরাতে আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

দেশটির জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ওয়েবসাইটে সকালে বলা হয়, বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার ৫৮৯ জন মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য সাতটি রাজ্যে ৪৬৭টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে রয়েছে কেলানটান এবং তেরেংগানু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা