সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় তুষারপাতে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। এই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১২শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় ৪৮ প্রাণহানি

উল্লেখ্য, এর আগে বুধবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছিল, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ি আটকে যাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা -৭ ডিগ্রিতে নেমে আসবে আর এতে অসহনীয় শীত অনুভূত হবে। এমন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

সিউলসহ মেট্রোপলিটন এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। সিউলের গাংওয়ানদো ৪১ দশমিক ৬ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। এছাড়া ইয়োংইন ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার, সুয়নে ৪৩, গুনপোতে ৪৩ দশমিক ১ এবং আনিয়াংয়ে ৪০ দশমিক ৭ সেন্টিমিটারের ভারি তুষারপাতের রেকর্ড করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা