সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতের আসামে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে শাহাদত হুসাইন ও প্রিয়াঙ্কা জৈন নামের ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে করিমগঞ্জ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এর পরে আসাম পুলিশ ঐ ২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৪৮

এ সময় দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ১ প্রতিবেদনে বলেন, সোমবার একটি গোপন সংবাদের ভিত্তিতে আসাম পুলিশ করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে ঐ ২ বাংলাদেশিকে আটক করেন। এর পরে তাদেরকে আবার বাংলাদেশে পুশ ব্যাক করা হয়।

এরপর আসাম পুলিশ জানায়, ভারতে অবৈধ অনুপ্রবেশের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ১ পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশিদের এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়ায় রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। একই সাথে দেশটির সীমান্তে নজরদারি অব্যাহত রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ৪১ হাজার ছুঁই ছুঁই

তার আগে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির করিমগঞ্জ জেলা থেকে আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ এবং লখিপুর আক্তার নামের ৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর পরে গভীর রাতে তাদেরকে পুনঃরায় বাংলাদেশে ফেরত পাঠায় আসাম পুলিশ।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিতিশীলতার পরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১,৮৮৫ কি.মি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে। এ সময় আসাম পুলিশের মহাপরিদর্শক জি পি সিং বলেন, কোনও ব্যক্তি যাতে বেআইনিভাবে এই রাজ্যে প্রবেশ করতে না পারেন, সেই জন্য আসাম পুলিশও সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা