সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সড়কে এলোপাতাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি ব্যস্ত মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির ওপর এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত ৩১

শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারস্টেট ৭৫ মহাসড়কে বেশ কিছু গাড়ির ওপর গুলিবর্ষণের খবর পায় পুলিশ।

কেন্টাকির লন্ডন শহরের মেয়র র‌্যান্ডাল ওয়েডেল জানিয়েছে, এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে সবার জখম গুলির আঘাত নয় এবং কেউ নিহত হননি।

লরেল কাউন্টি শেরিফের অফিস জানান, গুলিবর্ষণের ঘটনায় জোসেফ এ কাউচ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে। ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মহাসড়কে কাছাকাছি জঙ্গলের ভেতর থেকে অথবা কোনো ওভারপাস থেকে গুলি চালানো হতে পারে।

এদিকে, এই ঘটনার পর মহাসড়কের ওই অংশটি প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। পরে অবশ্য তা ফের খুলে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা