সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় জ্বালানি সংকটে বহু হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ১০০ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন

মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা আরবি জানিয়েছে, পশ্চিম গাজা শহরের জাতিসংঘ পরিচালিত শাতি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে অন্তত ৯ জন নিহত হন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও ৯২ হাজার ৭৪৩ জন মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির চেষ্টায় ইসরায়েলে ব্লিংকেন

পরিচালক হুসাম আবু সাফিয়া আল জাজিরাকে বলেছেন, নার্সারি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ১১ অসুস্থ শিশু জ্বালানির ঘাটতির কারণে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। মূলত জ্বালানির ঘাটতির কারণে হাসপাতালটি বন্ধের হুমকিতে রয়েছে।

আল জাজিরা জানিয়েছেন, নার্সারি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে থাকা শিশুদের মধ্যে কিছু শিশু যতক্ষণ পর্যন্ত উত্তর গাজায় জ্বালানি প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে বলে আবু সাফিয়া সতর্ক করে দিয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে- গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার অন্তত ৩৩টি স্বাস্থ্য অবকাঠামো বন্ধ হয়ে গেছে। বাকি হাসপাতালগুলোর ‘কার্যক্রম চালিয়ে যেতে প্রতিদিন কমপক্ষে ৪ হাজার লিটার জ্বালানি প্রয়োজন। হাসপাতালের কর্মীরা আহত রোগীদের ‘সবচেয়ে মৌলিক চিকিৎসা প্রয়োজনীয়তাও’ সরবরাহ করতে পারে না এবং এটিই ‘স্পষ্ট ইঙ্গিত যে- গাজায় সমগ্র স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা