সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় নিহত প্রায় ৩৯ হাজার ৫০০ জন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ৩৫ জন নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছেন ৫৫ জন।

আরও পড়ুন: ভারতে প্রবল বর্ষণে নিহত ২৪

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১ হাজার যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা হত্যা করে ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা।

আরও পড়ুন: গাজায় স্কুলে হামলা, নিহত ১৫

গত বছর অভিযান শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতা করে আসছে ইসরায়েল ও হামাসের মধ্যে। এই ৩ দেশের তৎপরতাতেই গত নভেম্বরে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তারপর চলতি বছরের শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে তিন দেশ; কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না। সূত্র : আনাদোলু এজেন্সি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা