সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজারে সামরিক অভিযানে নিহত শতাধিক  

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজার বুরকিনা ফাঁসো সীমান্তে সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার জবাবে আকাশ ও স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে ।

আরও পড়ুন: ইসরায়েলে বৃষ্টির মতো ছুড়েছে হিজবুল্লাহ

বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সেনাবাহিনী বলেছে, সামরিক এই অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন।

নাইজারের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৫ জুন সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট পশ্চিম নাইজারের তেরা অঞ্চলে ২০ সৈন্য ও এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই হামলার প্রতিশোধে সেখানে সামরিক অভিযান চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী এই অভিযান এখনও চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পশ্চিম আফ্রিকার দেশ মালি ও বুরকিনা ফাঁসো লাগোয়া সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলে তেরার অবস্থান; যেখানে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সাথে সংশ্লিষ্ট স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় এক দশক ধরে রক্তাক্ত বিদ্রোহ চালিয়ে আসছে। ওই এলাকায় প্রায়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে এসব বিদ্রোহীগোষ্ঠী। যে কারণে সেখানকার অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সূত্র: এএফপি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা