বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ

সান নিউজ ডেস্ক:

চীনে উহান শহর থেকে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে নয় লাখ ছাড়িয়ে গেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে এএফপির সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এ মহামারিতে বিশ্বব্যাপী মোট নয় লাখ ৫২ জন প্রাণ হারিয়েছেন এবং দুই কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৬৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে করা এএফপির পরিসংখ্যান বলছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের দেশগুলোতে মোট তিন লাখ ৩৪০ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে দুই লাখ ১৯ হাজার ৬১৬ জন করোনায় মারা গেছেন।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপির পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবল একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবল গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা