ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ৪৩৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ

২০১৯ সালে রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতা ছিলো চোখে পড়ার মতো। বহু মানুষ আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছে। গত বছর যে আতঙ্ক ছড়িয়েছিল তা থেকেই সারা দেশে গড়ে উঠেছে জনসচেতনতা।

এবার বর্ষার আগে থেকেই ডেঙ্গু বিরোধী অভিযানে সরব ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনার কারণে অভিযান কার্যক্রমে ভাটা পড়লেও সীমিত পরিসরে নিয়মিত অভিযান চলছে সারা দেশে। বলা বাহুল্য এর সুফলও মিলছে। গত বছরের মতো এবার ভয়াবহতা না থাকলেও এ বছরও অনেকেই আক্রান্ত হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন রোগী ভর্তি হয়েছেন। এ হিসেবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন ৪২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় ১৩ জন। ঢাকার বাইরে একজন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) ডেপুটি চিফ (মেডিকেল) ডা. এবি মো. শামছুজ্জামান এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি; ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৫৪ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন, আগস্টে ৬৭ জন এবং ৮ সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা